flag

flag
Dooars Day, Ours Day.

পাহাড়ি গ্রাম -উত্তম চৌধুরী।


পাহাড়ি গ্রাম
উত্তম চৌধুরী।


দুর্দান্ত ভোরের আকাশ। দলগাঁও পাহাড়ি গ্রাম সারা মাথায় যেন 

কুয়াশা ঢেলে বসে আছে।


মেচিলিংমা হোম স্টে থেকে বেরিয়ে পড়েছি। একটু একটু আলো ফুটছে

দীর্ঘদেহী গাছেদের চোখে। পাতাবাহারের রাঙা পথ আঁকাবাঁকা।

অর্কিডের টব সারি সারি। চর্চিত গলির মুখে পিটোনিয়া,কসমস।

বাহারি ফুলের সবুজ টিলা, সেনা ছাউনি পেরিয়ে ভিউ পয়েন্ট। 


অনন্য উদ্যানে উড়ো মনের প্রজাপতি। নীচে তীব্র জলঢাকা

ফেনায় ফেনায় মোড়া। যেন এক ধবধবে সাদা কাপড় মাইল মাইল 

বিস্তারিত। নজরমিনার থেকে চোখে তুলে নিচ্ছি সবুজ সমৃদ্ধি।


ওপারে ভুটান। খেলনার মতো ঘরবাড়ি। পাহাড়ের পিঠেই পাহাড়।

হালকা মেঘের ওড়াউড়ি। ঘুড়ি হচ্ছে মন। সাদা,কালো,সবুজাভের 

নিসর্গ এক। যেন কেউ বারবার ক্যানভাসে রং ঢেলে ছবি আঁকছে।

আবার মুছে দিচ্ছে নিজস্ব খেয়াল মিশিয়ে যতক্ষণ না একটি পূর্ণতা

নেমে আসে,  যতক্ষণ না একটি মায়াজাল বিস্তৃত হয়।

No comments

পরিযায়ী পাখিরা  ঠিকানা বদলাচ্ছে ঃ প্রসঙ্গ ডুয়ার্স       - বাসুদেব ভট্টাচার্য্য । ফি বছর শীতকালে ওরা হাজার হাজার কিলোমিটার পথ পাড়ি দিয়ে আস্তা...

Powered by Blogger.