flag

flag
Dooars Day, Ours Day.

ডুয়ার্স যাপন -শর্মিষ্ঠা (শেলী) চক্রবর্তী



ডুয়ার্স যাপন 
শর্মিষ্ঠা (শেলী) চক্রবর্তী 

সোনালী কাশফুল ছড়ালে মুঠোভার

তখনও নদীবেলা সুপ্ত বাহুডোর

রেখেছ হৃদয়ে তরুণ জলছাপ -

সবুজ স্রোতময় ডুয়ার্স রাজপাট। 


বুকের গভীরে অগ্ন্যুরেখাপাত 

পাহাড়ি দন্ডীপাক শূন্য নদীখাত-

আনত অলিক পথ সুনীল নির্ঝর 

জোড়া পাহাড় জানে বিরহ চুম্বন 

হারালো স্বপ্নে বিভোর বাতাসি 

বিজন আকাশে নগ্ন নির্জন। 

 

ডুয়ার্স কিশোরীর নিগূঢ় ইশারায়

দুয়ার খুলে দিয়ে হলুদ প্রজাপতি-

ডেকেছ স্বপ্নে, ডেকেছ জাগরণ

রেখেছি হৃদয়ে ডুয়ার্স অনুখন।

ডুয়ার্স তুমি হও মানববন্ধন

ডুয়ার্স তুমি হও মানববন্ধন।


লেখক পরিচিতি 
শর্মিষ্ঠা চক্রবর্তী ; জন্ম শহর:-আলিপুরদুয়ার ; শিক্ষক ও সাহিত্যিক পরিবারের সন্তান ; পিতা:- ড.সঁমীরেন্দ্র প্রসাদ চক্রবর্তী, বিশিষ্ট কবি, শিক্ষাবিদ ; মাতা:-শ্রীমতি সুচেতা চক্রবর্তী, শিক্ষিকা। পেশা:- শিক্ষকতা;  জীবনসঙ্গী-শ্রী অভ্রনীল দাশ।নেশা:-কবিতা লেখা, সঙ্গীত পরিবেশন, মঞ্চ সঞ্চালনা, বইপড়া, বেড়ানো।

No comments

পরিযায়ী পাখিরা  ঠিকানা বদলাচ্ছে ঃ প্রসঙ্গ ডুয়ার্স       - বাসুদেব ভট্টাচার্য্য । ফি বছর শীতকালে ওরা হাজার হাজার কিলোমিটার পথ পাড়ি দিয়ে আস্তা...

Powered by Blogger.