সান্ধ্য ডুয়ার্স অম্বরীশ ঘোষ
সান্ধ্য ডুয়ার্স
অম্বরীশ ঘোষ
মেঘ ছিঁড়ে ছিঁড়ে চাঁদের রাস্তা বানাচ্ছে আকাশ
লন্ঠন জ্বলে উঠছে মাঝে মাঝে তারাদের গ্রামে
নিচে গাছেরা ফনা তুলে আছে কুণ্ডলী তাকিয়ে
অম্বরীশ ঘোষ
মেঘ ছিঁড়ে ছিঁড়ে চাঁদের রাস্তা বানাচ্ছে আকাশ
লন্ঠন জ্বলে উঠছে মাঝে মাঝে তারাদের গ্রামে
নিচে গাছেরা ফনা তুলে আছে কুণ্ডলী তাকিয়ে
সন্ধ্যা নেমে এসেছে নদী পার করে ওপারে
অন্ধকারের বিছানায় শোয়া রাত্রি অপেক্ষায় দরজায়
দিনের সোহাগ শেষের শূন্য হাত বোবা রহস্য খোঁজে
মাটি বেয়ে সাঁতার কাটছে সাদা ধুলোর রাস্তা
বিশ্রামের সুগন্ধ খুঁজে চলেছে দীর্ঘ রাত্রির দ্রাঘিমা
অনুগামী ঝড়া পাতা লিখছে নিশ্চল পৃথিবীর গান
ক্ষণিক বাদেই রাত বেড়ে উঠবে ঘড়ির দেয়ালে
শুকোতে দেয়া রৌদ্রেরা ঠাঁই খুঁজে নেবে আগামীর নাভিতে
রাতের সিন্দুক ভরে উঠবে ঝিঁঝিঁ পোকাদের পোয়াতি স্টেশনে
শেষ নৌকো থেকে ভাসছে পরিযায়ী মাছের গন্ধ
পাহাড়ের দুচোখে আছড়ে পড়েছে একান্নবর্তী ঘুমের মহড়া
রূপকথার ভেলাতে ঘুম বিছিয়ে নিচ্ছে সন্ধ্যার ডুয়ার্স
অম্বরীশ ঘোষ। কবি , গদ্যকার ও পত্রিকা সম্পাদক। রবীন্দ্রভারতী বিশ্ববিদ্যালয় থেকে ইংরেজি সাহিত্যে স্নাতকোত্তর। একটি উচ্চতর মাধ্যমিক বিদ্যালয়ে ইংরেজি সাহিত্যের শিক্ষক। সুদীর্ঘ সময়ের কবিতা এবং কথা যাপন। বাংলা ভাষাভাষী বিশ্বের নানা পত্রপত্রিকায় ধারাবাহিক ভাবে লিখে চলেছেন। ২০০০ সাল থেকে পত্রিকার সম্পাদনার কাজ শুরু করেন। সম্পাদিত পত্রিকা 'এক পশলা বৃষ্টি' ছাব্বিশ বছরে পদার্পণ করেছে। এখনও পর্যন্ত প্রকাশিত পূর্ণাঙ্গ বইয়ের সংখ্যা দশ। মঞ্চ সঞ্চালক হিসেবেও বিস্তৃত পরিসরে পরিচিতি রয়েছে। তার 'এক পশলা বৃষ্টি আড্ডাঘর' তরুণ প্রজন্মের কবি সাহিত্যিক সহ সকলের বিশেষ পছন্দের জায়গা। এখনও পর্যন্ত বেশ কিছু সম্মাননায় সম্মানিত হয়েছেন।

No comments